একই দিনে আনুমানিক ২৩.২০ ঘটিকায় (৫৮ বিজিবর) অধীনস্থ সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৯/৩ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর পাড়া গ্রামের পাকা রাস্তার পার্শ্ব হতে নায়েব সুবেদার শরিফ উদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি বিহীন ১৯৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া ২৫ আগস্ট আনুমানিক ১১৩০ঘটিকায় (৫৮ বিজিবির) অধীনস্হ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৪১আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের আয়নাল হকের বাঁশ বাগানের মধ্যে হতে নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের গমনকালে ০২ জন (১ নারী ও ১শিশু) আটক করা হয়।
আটককৃত ধুড়কে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
