ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পূজার ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চা শ্রমিক তরুণের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৭ আগস্ট ২০২৫   ২৯১৫ বার পঠিত
পূজার ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চা শ্রমিক তরুণের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে মনসা পূজার জন্য পদ্মফুল তুলতে গিয়ে ওমর বাউরী (২২) নামে এক চা শ্রমিক সন্তানের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া লেকে এ ঘটনা ঘটে।
নিহত ওমর দলই চা বাগানের বড় লাইনের মূত সুশিল বাউরীর ছেলে।

জানা গেছে, রবিবার ছিল মনসা পূজা। ওমর বাউরীর পরিবার এ পূজা অর্চনা করে থাকেন। এ পূজায় পদ্মফুলের পাতা ও ফুল লাগে। তাই পদ্মফুল ও পাতা আনতে সকালে পদ্মছড়া লেকে গিয়ে পদ্মপাতা ও ফুল তুলতে গিয়ে লেকের পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা লোকজন তাকে খুঁজে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa