টাঙ্গাইলের নাগরপুরে ৫ আগষ্ট উপলক্ষে সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (২৬ জুলাই) দুপুরে দলীয় কার্যালয় এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি, সাবেক ভিপি আহাম্মদ আলী রানা, সহ-সভাপতি শরিফুল ইসলাম স্বপন, এম ফিরোজ সিদ্দিকী, তোফায়েল আহাম্মেদ বাছেদ, সদস্য ও সাবেক ভিপি শরীফ উদ্দিন আরজু, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিঃ রেজাউল ইসলাম রেজা, যুগ্ন সাধারন সম্পাদক কিবরিয়া মোল্লা, মো. ফরহাদ হোসেন ডেভিড, সহ যুগ্ম সাধারন সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, মীর সোহেল, সদস্য মো. সেলিম মিয়া, ফনির হোসেন ভূইয়া, মো. রফিকুল ইসলাম দ্বীপন, যুবদলের (ভারঃ) আহ্বায়ক নাজমুল হক স্বাধীন,যুবদলের (ভারঃ) সদস্য সচিব, মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো, শাহজাহান সাজু, সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. শাহিদুর রহমান মনির, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।