আগামী ৪ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে গঠিত হয়েছে একাধিক উপ-কমিটি। এরই ধারাবাহিকতায় আপ্যায়ন উপ-কমিটির সদস্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। আপ্যায়ন উপ-কমিটির সদস্যরা হলেন- রুহুল ইসলাম মণি, দেওয়ান অলিউদ্দিন সুমন, জিএম মুজিবুর রহমান ভূঁইয়া সবুজ, এডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ, খন্দকার রিয়াজ, মোঃ ফখরুল বিন খালেক।

এই উপ-কমিটিগুলো গঠন করা হয়েছে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর নির্দেশনায়।

নতুন দায়িত্ব পালনের জন্য আপ্যায়ন উপ-কমিটির সদস্যবৃন্দ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।