টাঙ্গাইলের নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও পোড়ানোর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাগরপুর উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিক্ষোভ মিছিলটি নাগরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে।
এসময় নাগরপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করে পোড়ানো ব্যক্তি বাংলাদেশ জামায়াত শিবিরের আলভিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায়।
বিক্ষোভকারীরা দাবি করে বলে নাগরপুর উপজেলা ভারড়া ইউনিয়নের ছেলে জামাত নেতা আলভী মিটর্ফোড এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করে। তার বাবা চট্টগ্রাম পুলিশের একজন সদস্য সাইদুর রহমান এএসআই হিসেবে দায়িত্বরত,তাকেও আইনের আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা।
এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেল ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির, নাগরপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন,নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুপক সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
