ঢাকা
২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চৌদ্দগ্রামে এলজিইডির সড়ক নির্মাণে দুর্নীতি : মাঠপর্যায়ে দুদকের অভিযান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   ১৬৬ বার পঠিত
চৌদ্দগ্রামে এলজিইডির সড়ক নির্মাণে দুর্নীতি : মাঠপর্যায়ে দুদকের অভিযান

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে এলজিইডির বাস্তবায়নাধীন একটি সড়ক উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাঠপর্যায়ে তদন্ত অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে দুদক কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তারিকুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত দল যাত্রাপুর-পারুয়ারা সড়কে সরেজমিন পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট প্রকল্পের নানাদিক খতিয়ে দেখে।

যাত্রাপুর থেকে শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা পর্যন্ত ২৩০০ মিটার দীর্ঘ এই সড়ক পুনঃনির্মাণের জন্য ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ৮১৯ টাকার চুক্তিতে কার্যাদেশ পান মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন পাটোয়ারীর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ। তবে স্থানীয়দের অভিযোগ, সড়কটির নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, দীর্ঘ সময় কাজ বন্ধ রাখার পর সম্প্রতি ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাকে ‘ম্যানেজ’ করে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করেন ঠিকাদার। তাছাড়া, কাজের গুণগত মান যাচাই না করেই সড়কের কিছু অংশে ঢালাই সম্পন্ন করা হয়।

দুদক কর্মকর্তা তারিকুর রহমান বলেন, “আমরা অভিযোগ পেয়ে সরেজমিনে যাত্রাপুর-পারুয়ারা সড়কে এসেছি। সড়কের অবস্থা দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেব, সেখান থেকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa