ঢাকা
২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২১ এপ্রিল ২০২৫   ২৬৮ বার পঠিত
শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

ইসি’র জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের জাতীয় পরিচয়পত্র ‘লক’ করা হয়েছে এটা সঠিক। তবে নামের তালিকাটা আমি এভাবে বলতে পারছি না।’

ইসি’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, এনআইডি লক করা ব্যক্তিরা হলেন- শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

‎‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনআইডি লকের অর্থ হলো এ তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না। এর ফলে বিভিন্ন সেবা পেতে এই ১০ জনের এনআইডি’র তথ্য যাচাই বা সংশোধন করার সুযোগ থাকবে না। যেসব প্রতিষ্ঠান ইসির সাথে এনআইডি সেবার বিষয়ে চুক্তিবদ্ধ, তারা লক করা এনআইডি’র তথ্য দেখতে পাবেন না।

সূত্র : বাসস

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa