ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সবাইকে পীরের মুরিদ হওয়ার আহ্বান আল্লামা শফীর

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৯৯ বার পঠিত
সবাইকে পীরের মুরিদ হওয়ার আহ্বান আল্লামা শফীর

সবাইকে পীরের মুরিদ হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফী। গাজীপুরে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে পুরস্কার বিতরণ ও দস্তারবন্দি মহাসম্মেলনে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বিকালে শ্রীপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

 

এ সময় আল্লামা শফী বলেন, ইসলামের চারটি মাজহাবের ইমামদের পীর ছিল। তা হলে আপনাদেরও মুরিদ হতে হবে। আমি নিজেও মুরিদ হয়েছি। আমারও পীর আছেন। এখানে (সম্মেলনস্থলে) আমার খলিফাও রয়েছে।

তিনি বলেন, আমাদের মাজহাবের ইমাম হলেন আবু হানিফা। তার পীর ছিলেন ইমাম জাফর সাদেক (রহ)। যেহেতু বিভিন্ন মাজহাবের ইমামদের পীর ছিল এবং তাদের চেয়ে আমাদের মর্যাদা বড় নয়, সেহেতু আপনাদেরও মুরিদ হতে হবে।’

 

 

 

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শফী আহলে বাইয়াতের গুরুত্ব জানিয়ে উপস্থিত সবাইকে তার কাছে মুরিদ হওয়ার আহ্বান জানান। পরে তার সঙ্গে তওবা ইস্তেগফার পড়তে বলে উপস্থিত সবাইকে মুরিদ করেন।

এর আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হজরত মাওলানা আশেকে মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমানসহ রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

সম্মেলনে শ্রীপুর উপজেলার বিভিন্ন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১২তম বার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa