ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   ১৭৪ বার পঠিত
রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং ষড়যন্ত্রকারীদের সাহস যুগিয়েছেন। তাকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা ও সাজা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

তিনি দাবি করেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, যা শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশ মিলে করছে। দেশের মধ্যেও কিছু কুলাঙ্গার রয়েছে, যারা বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চায়। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।’

ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ১৭ বছরের লড়াই তুলনারহিত। তিনি জীবনকে বিপন্ন করে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও গণতন্ত্র প্রতিষ্ঠায় বারবার কারাবরণ করেছেন, কিন্তু দেশবাসীকে ছেড়ে যাননি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বৈরাচারের পতন ঘটালেই সব সমস্যার সমাধান হবে না। ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় এবং ব্যাংক লুট ও রাষ্ট্রের টাকা লুটপাট করে নিজেদের শক্তিশালী করেছে। তাদের হাতে অবৈধ অস্ত্র রয়েছে, যা দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিশৃঙ্খলা করা যাবে না।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa