বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বার বার নির্যাতিত ও কারাবরণকারী রাজপথের অগ্রভাগের সৈনিক মাছুম আহমেদ কে সিলেট মহানগর যুবদলের সহ-কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। গত বুধবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম রহমান মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কর্তৃক স্বাক্ষরিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটির অনুমোদন দেওয়া হয়।

মহানগর কমিটিতে মাছুম আহমেদ কে সহ-কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করায় তিনি সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি এক প্রেস বার্তায় বলেন, জেলা কমিটির সভাপতি জনাব এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক জনাব মকসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জনাব মাসরুর রাসেল, মহানগর কমিটির সভাপতি জনাব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক,সাধারণ সম্পাদক জনাব মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব মো. উমেদুর রহমান উমেদসহ কমিটির সকল সম্মানিত ও শ্রদ্ধেয় নেতৃবৃন্দদের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঐহিত্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি একটি সুন্দর উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাবো । প্রেস- বিজ্ঞপ্তি।

 

সম্পাদক মণ্ডলীর সভাপতি: নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক: ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক: ফাহমীনা নাহাস,
ভারপ্রাপ্ত সম্পাদক অপর্ব শর্মা