ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা অঙ্কুশ

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৭৫ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা অঙ্কুশ

অঙ্কুশ হাজরা জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লেন। ট্রাকের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি। তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অভিনেতা।

অঙ্কুশ বলেন, কোলাঘাট থেকে ধুলাগড় টোলপ্লাজার ঠিক মাঝামাঝি জায়গায় যখন গাড়ি পৌছায়, সেই সময় ট্রাক এসে তার এসইউভি গাড়িতে ধাক্কা মারে।

অঙ্কুশ নিজের ইন্সটাগ্রামে এই গাড়ি দুর্ঘটনার কথা শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ৯০ শতাংশ গাড়িচালক মদ্যপান অবস্থায় দায়িত্বজ্ঞানহীন ভাবে গাড়ি চালান। আর এই রাজ্যে এটা একটা বিপজ্জনক বিষয় হয়ে দাড়িয়েছে।

আমার সিকিউরিটি গার্ড তাকে ধরে, তিনি কথা বলার মতো অবস্থাতেও ছিলেন না। এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন উনি। পুলিশ এসেছিল কিন্তু তারাও কোনো ব্যবস্থা নেননি। বোকার মতো দাড়িয়ে ছিলেন।

পুলিশ ওই ট্রাক ড্রাইভারকে বললেন, এ বাবা! সেলিব্রিটির গাড়িতে মেরে দিলি, এত সাহস তোর? বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়। এভাবেই বড় দুর্ঘটনা ঘটে। এখনই ড্রাইভারদের জন্য কড়া নিয়ম চালু করা উচিত। আপনারা সাবধানে থাকবেন। সাবধানে গাড়ি চালাবেন। বিশেষ করে হাইওয়েতে সাবধানে গাড়ি চালাবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।’

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো দন্ডনীয় অপরাধ। এ কথা সকলেই জানেন। তবুও একই ভুল হয় বার বার। এই ঘটনা তো নতুন নয়। অভিযোগও নতুন নয়। এভাবেই বহু দুর্ঘটনা ঘটে যায়।

পুলিশের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন অঙ্কুশ। দুর্ঘটনার পরে পুলিশ তাদের ন্যূনতম দায়িত্ব পালন করেনি বলে স্পষ্টত লেখার মাধ্যমেই অভিযোগ জানিয়েছেন তিনি। কিন্তু লিখিত কোনও অভিযোগ করেছেন কিনা, তা স্পষ্ট নয়।

পোস্টটি ইন্সটাগ্রামে দেওয়ার পর থেকে অনেকেই অভিনেতা কেমন আছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু অনুরাগী।

অনেকে আবার কমেন্টে তাকে বলেছেন, সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত তিনি সুস্থ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa