ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪   ১৫১ বার পঠিত
গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা চাই গ্যাসের যে সম্ভাবনা আছে তা বের করবো। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এখন থেকে বিদুৎ জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প ও টেন্ডার দেয় হবে না। অতীতে যে চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে। প্রতিটি চুক্তিতে ভালো কিছু বিশ্বাসের বিষয় থাকে। কিন্তু কোথাও কোথাও ধোকা দেয়ার বিষয় রয়েছে। তাই ২টি কমিটি করা হয়েছে যা চুক্তিগুলো পর্যালোচনা করবে। লোডশিডিং কয়েকদিন বেড়েছিলো। এখন কাটিয়ে উঠেছি।

তিনি বলেন, ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে ২ টিসিএফ গ্যাস রয়েছে, আর ২ দশমিক ৬ টিসিএফ গ্যাস রিসোর্স আছে যেটা পাওয়া সম্ভব। তবে পত্রিকায় এসেছে ভোলা গ্যাস ক্ষেত্রে ৫ টিসিএফ গ্যাস রিজার্ভ রয়েছে যা পুরোপুরি ভুল তথ্য। এছাড়া সরকারের ১০০টি গ্যাস কূপ খননের লক্ষ্য রয়েছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa