ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সরকারি এলসির দায় ছয় মাসের মধ্যে পরিশোধ সম্ভব: গভর্নর

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   ১৪৯ বার পঠিত
সরকারি এলসির দায় ছয় মাসের মধ্যে পরিশোধ সম্ভব: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মনে করছেন আগামী ছয় মাসের মধ্যে সরকারি লেটার অব ক্রেডিটের (এলসি) দায় পরিশোধ সম্ভব। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং ১২২টি করেসপনডেন্ট ব্যাংকের প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।

খোলাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৮০ পয়সা পর্যন্ত ডলার কিনছেন মানি এক্সচেঞ্জাররা। বিক্রি করছেন ১২২ টাকা থেকে ১২২ টাকা ৫০ পয়সায়। গভর্নরের বরাত দিয়ে হুসনে আরা শিখা বলেন, এলসির দায় মেটাতে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার দায় পরিশোধ করছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে পরিশোধ করা হয়েছে ৮০০ মিলিয়ন ডলার। বাকি প্রায় ১.২ বিলিয়ন ডলার আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে পরিশোধ করা হবে। বৈঠকে সরকারি এলসির বকেয়া পরিশোধে বিদেশি ব্যাংকগুলোকে আস্থা রাখার অনুরোধও করেছেন গভর্নর মনসুর।

তিনি আরও বলেন, ব্যাংকিং চ্যানেলে ও কার্ব মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন ১ শতাংশেরও কম। এ ছাড়া প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহের কারণে রিজার্ভও বাড়ছে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীরা বিপুলসংখ্যক রেমিট্যান্স পাঠাচ্ছেন। রিজার্ভ বৃদ্ধির বড় কারণ এটি। এর মাধ্যমে রিজার্ভের ক্ষয় থামানো গেছে।

তার ভাষায়, বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ দুই হাজার ৪৩০ কোটি ডলার। অবশ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ দুই হাজার কোটি ডলারের কাছাকাছি। হুসনে আরা শিখা আরও বলেন, সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেরাই ডলার কেনাবেচা করতে পারছে। ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা হয়েছে। আন্ত ব্যাংক লেনদেন সক্রিয় থাকায় বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল থাকবে বলেও তিনি আশাবাদী।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa