ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ডায়িং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপসারণের নির্দেশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ৩১১ বার পঠিত
ডায়িং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপসারণের নির্দেশ

নরসিংদীর পলাশে অপরিকল্পিতভাবে ডায়িং কারখানা খুলে বিষাক্ত ক্যামিকেল বর্জ্য সরাসরি হাঁড়িদোয়া নদী ফেলে পরিবেশ দূষণ করার অপরাধে সেই জান্নাত ডায়িং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ফারহানা আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় ওই কারখানাটিতে ইটিপি না থাকার কারণে এক মাসের ভেতরে কারখানাটি অপসারণের নির্দেশ প্রদান করেন। এর আগে গত ২৬ জানুয়ারি বিভিন্ন দৈনিক পত্রিকায়।

শতকোটি টাকা ব্যয়ে খননকৃত হাঁড়িদোয়া নদী গিলে খাচ্ছে জান্নাত ডায়িং, কারখানার বিষাক্ত বর্জ্যে মরছে মাছ, নষ্ঠ হচ্ছে কৃষি ফসল শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ফারহানা আলী জানান, পরিবেশের ছাড়পত্র ছাড়াই জান্নাত ডায়িং কারখানাটি চলছিল। ওই কারখানার দূষিত বর্জ্য পাইপ দিয়ে সরাসরি হাঁড়িদোয়া নদীতে ছাড়ার কারণে পরিবেশের মারাত্মক ঝুঁকি বাড়ছে। তাই কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে ইটিপি স্থাপন করার জন্য বলা হয়েছে। আর নয়তো কারখানাটি অপসারণ করে অন্যত্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa