ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হঠাৎ ক্লিনিক পাড়ায় র‍্যাবের অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৮৬ বার পঠিত
হঠাৎ ক্লিনিক পাড়ায় র‍্যাবের অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ নগরীর ত্রিশাল বাসষ্ট্র্যান্ড ও চামড়াগুদাম এলাকার দুইটি প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওই দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান।

এ সময় অভিযানে র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব-১৪’র মেজর মো. শিবলী সাদিক, ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার তৌফিক হাসান শাওনসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান বলেন, অভিযানে স্বদেশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ছয় লাখ, সায়েম ডায়াগনো কমপ্লেক্স এন্ড হসপিটালকে ছয় লাখ। এই দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে সকল অনিয়ম দূর করার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না থাকা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য রি-এজেন্টসহ অত্যাবশকীয় জিনিসপত্র নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা, কয়েকজন রোগী চিকিৎসাধীন থাকলেও কর্তব্যরত কোনো চিকিৎসক না থাকা, অপারেশন থিয়েটারে মরিচাযুক্ত কাঁচি ও ব্যবহৃত উপকরণসমূহে জীবাণুমুক্ত করার জন্য কোনো অটোক্লেভ মেশিন না থাকা, মেয়াদোত্তীর্ণ সিরিঞ্জ, ব্যবহৃত পুরনো ঔষধে ময়লার আস্তর, অপরিচ্ছন্ন বিছানার চাদর ও বালিশ থাকায় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও নগরীর ছোট বড় অন্যান ক্লিনিক গুলোতে র‍্যাবের ভ্রাম্যান আদলতের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa