ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নিউইয়র্কে সংক্ষিপ্ত সফরে যাবেন ড. ইউনূস

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   ১৬৫ বার পঠিত
নিউইয়র্কে সংক্ষিপ্ত সফরে যাবেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন। রবিবার (১ সে‌প্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না, এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সে সিদ্ধান্ত হয়েছে। এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়ত আরও কিছু কাজ হতে পারত। কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।

তিনি কবে যাচ্ছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আরেকটু সময় যাক, পরে সেটি বোঝা যাবে। সেখানে কার কার সঙ্গে বৈঠক হবে? এ প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এটা তো গেলে হবেই। কিছু কিছু কথা বার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে, স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউইয়র্কে যে ফরম্যাট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ বন্যার্তদের জন্য ৪০ লাখ টাকা অনুদান দিলো সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa