ঢাকা
০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বন্যায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৪ আগস্ট ২০২৪   ১৬৭ বার পঠিত
বন্যায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং বন্যা-পরবর্তী পুনর্বাসনের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৪৪টি এনজিওর সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনাসংক্রান্ত বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বন্যার্ত মানুষদের সহযোগিতায় ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে, তা অভিভূত করার মতো। বৈঠকে বন্যা আক্রান্ত এলাকাগুলোতে ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার এবং বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে জানানো হয়, বন্যা-পরবর্তী পুনর্বাসন কাজের জন্য বৈদেশিক সাহায্য নেওয়া হবে। একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এর আগে, প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে বলেছিলেন, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করছে অনেক এনজিও। মূলত তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবেলার বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa