ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পরিদর্শনে গিয়ে বিএনপিপন্থী ড্যাবের নেতাকর্মীদের ক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   ১৫৬ বার পঠিত
পরিদর্শনে গিয়ে বিএনপিপন্থী ড্যাবের নেতাকর্মীদের ক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা

হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কিছু নেতাকর্মীর ক্ষোভের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উত্তর সিটি করপোরেশনের মহাখালী হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. খুরশীদ আলম, নতুন নিয়োগ পাওয়া মহাপরিচালক (চলতি দায়িত্ব) রোবেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবিরসহ বেশ কয়েকজন কর্মকর্তা মহাখালী হাসপাতালে যান। এ সময় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কিছু নেতাকর্মীও সেখানে মিছিল নিয়ে হাজির হন। তারা রোবেদ আমিনের নিয়োগ বাতিল করার জন্য স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা জোর করে সভাকক্ষে ঢুকে যান। এ সময় তারা উপদেষ্টার সামনে চিৎকার চেঁচামেচি করতে থাকেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ড্যাবের নেতাকর্মীদের শান্ত হওয়ার অনুরোধ করেন। সেখানে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কও তাদের শান্ত হওয়ার অনুরোধ করেন; কিন্তু তারা তা শোনেননি। একপর্যায়ে একজনকে টেবিলের ওপর উঠতে দেখা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ঘটনার আকস্মিকতায় স্বাস্থ্য উপদেষ্টা চুপ করে থাকেন।

ড্যাবের নেতাকর্মীরা রোবেদ আমিনের বিরুদ্ধে দুর্নীতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের বিপক্ষে অবস্থানের অভিযোগ তোলেন। তবে রোবেদ আমিন এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, ‘তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন, সেগুলো সত্য নয়। গত রবিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পান অধ্যাপক রোবেদ আমিন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa