ঢাকা
০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এসএসসিতে বৃত্তি পাবে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ১০ আগস্ট ২০২৪   ১৭৬ বার পঠিত
এসএসসিতে বৃত্তি পাবে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। ফলের ভিত্তিতে মেধাবৃত্তি পাবেন ৩ হাজার শিক্ষার্থী ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে সাধারণ বৃত্তি।

মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ডভিত্তিক কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির ওয়েবসাইটে শিক্ষা বোর্ডগুলোতে পাঠানো বৃত্তি কোটা বণ্টনের আদেশ প্রকাশ করা হয়। অফিস আদেশ থেকে জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৯০২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫ হাজার ৬৪০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।
এছাড়া ময়মনসিংহ বোর্ডের ২৪২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৭০৮ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডের ৫১৩ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৩ হাজার ৭২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডের ২২২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৪১৪ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডের ১০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ২৩৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, বরিশাল বোর্ডের ১১২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৩৯৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, যশোর বোর্ডের ৩৭৮ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৫৩০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডের ১১৯ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৯৯০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের ৩৩২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৫১৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা ও বছরে এককালে ৯০০ টাকা করে পাবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালে ৪৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি ও মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa