ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সহিংসতায় নিহতদের স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, আর্থিক সহায়তা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৮ জুলাই ২০২৪   ১৬৫ বার পঠিত
সহিংসতায় নিহতদের স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, আর্থিক সহায়তা

গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারসহ আরও ৩৩টি শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা। তাদের হাতে নগদ অর্থ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। একজন একজন করে প্রধানমন্ত্রীর কাছে আসেন। তাদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় আবেগময় এক পরিবেশের সৃষ্টি হয়। শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে দেখেন। আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি। আপনাদের চোখের জল আমাকে দেখতে হচ্ছে এটা আমার দুঃখ।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসময় উপস্থিত ছিলেন। সাক্ষাতের আয়োজনের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa