ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দেশকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২৬ জুন ২০২৪   ২৩৫ বার পঠিত
দেশকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান লক্ষ্যই ছিল বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া। কিন্তু সেটা করতে দেওয়া হয়নি। বুধবার স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন জাতির পিতা। প্রতিরক্ষা নীতি প্রনয়ণ করেছেন তিনি।

আমরা সরকার গঠন করে যুদ্ধাপরাধের বিচার শুরু করি। অথচ পূর্ববর্তীরা সেই যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে। আমরা দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি, বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন একটি স্থায়ী রূপ পেয়েছে। তিনি আরও বলেন, ১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি; বরং দেশে ক্যু হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa