ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

পুরান ঢাকার চকবাজারের বশির মার্কেটে আগুন লেগে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৪৭১ বার পঠিত
পুরান ঢাকার চকবাজারের বশির মার্কেটে আগুন লেগে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, সোমবার রাত সোয়া ১১টার দিকে পাঁচতলা ওই ভবনের তৃতীয় তলায় বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সুত্রপাত হয়।
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বলেন, থানার উল্টো দিকেই বশির মার্কেট। ভবনের নৈশ প্রহরী তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশকে জানায়।
“পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসায় আগুন বড় হতে পারেনি।”

 

 

আগুনে মার্কেটের তৃতীয় তলায় বিয়ের কার্ড তৈরির দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান ওসি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa