ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গ্র্যামিতে ‘অশ্লীল’ পোশাক পরে সমালোচিত প্রিয়াঙ্কা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৪২৪ বার পঠিত
গ্র্যামিতে ‘অশ্লীল’ পোশাক পরে সমালোচিত প্রিয়াঙ্কা

প্রায় বক্ষ উন্মোচিত সাদা রঙের নেকলাইন পোশাকে একটু বেশিই খোলামেলা দেখাচ্ছিলো তাকে!

গ্র্যামি অ্যাওয়ার্ডে খোলামেলা পোশাক পরে তুমুল বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় বক্ষ উন্মোচিত সাদা রঙের নেকলাইন পোশাক পরা প্রিয়াঙ্কা ভক্তদের কটাক্ষের মুখে পড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, সোমবার (২৭ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসে গ্র্যামির অনুষ্ঠানে স্বামী মার্কিন সঙ্গীততারকা নিক জোনাসের সঙ্গে হাজির হন প্রিয়াঙ্কা। তার পরনে ছিল সাদা রঙের নেকলাইন পোশাক, যাতে একটু বেশিই খোলামেলা দেখাচ্ছিলো তাকে।

 

 

 

 

প্রিয়াঙ্কার আগে গ্র্যামিতে সবুজ রঙের নেকলাইন পোশাক পরে হাজির হন জেনিফার লোপেজ। তবে সমালোচনার মুখে পড়েন বলিউড তারকা। বিশেষ করে তার ভক্তরা বেশ নাখোশ হন তার এই পোশাকে। কেউ কেউ প্রিয়াঙ্কাকে গালিগালাজও করেন।

সমালোচকদের মতে, ভয়ংকর পোশাক পরেছেন প্রিয়াঙ্কা। কারও মতে, দেখতে অশ্লীল লাগছিল তাকে। কেউ বলেন, ডিজাইনার কীভাবে প্রিয়াঙ্কার ওই পোশাক তৈরি করেছেন, তা বোঝা যাচ্ছে না। কেউ আবার ওই পোশাক দেখে, কুৎসিত বলেও মন্তব্য করেন। তবে ভক্তদের এমন সমালোচনায় কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি প্রিয়াঙ্কা।

পোশাক নিয়ে এই প্রথম নয়, আগেও সমালোচনার শিকার হয়েছেন প্রিয়াঙ্কা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে হাঁটুর ওপরে ওঠানো পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা, তখনও কটাক্ষ করা হয়েছিল তাকে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa