ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

অর্ধকোটি টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   ২৭১ বার পঠিত
অর্ধকোটি টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

অর্ধকোটি টাকাসহ প্রতারক চক্রের সদস্য মো. রুবেল মুন্সিকে (২৬) গ্রেফতার করা হয়েছে। তিনি চক্রটির মূলহোতা বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।শনবিার সকালে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

 

সিআইডি জানায়, চক্রটি বিভিন্ন ব্যক্তিকে মোবাইল কোম্পানির নামে লটারির মাধ্যমে গাড়িসহ মূল্যবান পুরস্কার জিতেছেন বলে ফোন করতো। তাদের প্রলোভনে কেউ পা দিলে তার কাছ থেকে নানান কৌশলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। এভাবে চক্রটি রাজধানীর বনশ্রী এলাকার বাসিন্দা দ্বীন মোহাম্মদের কাছ থেকে ১২২টি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে পঞ্চান্ন লাখ টাকা হাতিয়ে নেয়।

 

 

 

এ ঘটনায় খিলগাঁও থানায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় রুবেলকে। তার কাছ থেকে ৮টি মোবাইল ফোন এবং ১২টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করে সিআইডি।

Facebook Comments Box