ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪   ১৮৪ বার পঠিত
১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি হবে।

১৪ দলের একাধিক সূত্র জানায়, বৈঠকে জোটের ভবিষ্যৎ কোন পথে যাবে তার একটা স্পষ্ট দিকনির্দেশনা আসতে পারে। শরিকদের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতির কাছে বেশকিছু দাবি তুলে ধরা হবে।

গত মঙ্গলবার জোটের গুরুত্বপূর্ণ শরিকরা নিজেদের মধ্যে একটি পরামর্শ বৈঠক করেছেন। সেখানে আওয়ামী লীগ সভাপতির সামনে জোটের শরিকরা কী কী দাবি তুলে ধরবেন, সে বিষয়ে আলোচনা করা হয়েছে।

এ বিষয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু গণমাধ্যমকে বলেন, ‘বিগত নির্বাচনের পরে নতুন সরকার, নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আশা করছি, বৃহস্পতিবারের বৈঠকে জোটের ভবিষ্যৎ কার্যক্রম কী হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রস্তাবনা পাব। তার ভিত্তিতে আমরা পরবর্তী করণীয় ঠিক করব।’

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa