ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

অপহরণকারী চক্রের আইনজীবীর সন্তানকেই অপহরণ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   ৪৯২ বার পঠিত
অপহরণকারী চক্রের আইনজীবীর সন্তানকেই অপহরণ

অপহরণকারী চক্রের সদস্যদের আদালতে আইনী সেবা দিয়ে আসছিলেন ফখরুল ইসলাম নামে এক আইনজীবী। সে সুবাদে ওই আইনজীবীর পরিবার বিষয়ে স্পষ্ট ধারণা ছিল ওই চক্রের সদস্যদের। আর এ সুযোগ কাজে লাগিয়ে আইনজীবীর সন্তানকেই অপহরণ করে মুক্তিপণ দাবি করে চক্রটি।
গত ২১ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর বাসা থেকে বেরিয়ে তানজিম আল ইসলাম দিবস (১৭) ও মো. খালিদ হাসান ধ্রুব (১৯) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হন। এ ঘটনায় অপহরণকারী চক্রের আট সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

 

আটকরা হলেন- ফকর উদ্দিন, মাহমুদুর রহমান রাসেল, রশিদুজ্জামান ওরফে তুষার, শফিকুল ইসলাম, এইচ এম মশিউর রহমান ওরফে পাপ্পু, ইমতিয়াজ আহমেদ, আরিফুল ইসলাম ওরফে নিশান ও আব্দুল্লাহ আল নোমান।
শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর ডেমরা, মতিঝিল ও মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, তিনটি মোটরসাইকেল, ম্যাগজিনসহ একটি পিস্তল, ডিবি পুলিশের জ্যাকেট, ডিএমপির পুলিশ সার্জেন্টের র‌্যাঙ্কব্যাজসহ পোশাক, পুলিশ কনস্টেবল পদমর্যদার শার্ট, ওয়ারলেস সেট, চারটি পিস্তল সদৃশ্য লাইটারসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।

 

 

 

আবদুল বাতেন বলেন, কুড়িগ্রাম জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহা. ফখরুল ইসলামের ছেলে দিবস ও তার শ্যালক ধ্রুব গত ২১ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর বাসা থেকে বেরিয়ে অপহৃত হন। তারা আগারগাঁওয়ের আইডিবি ভবনে ল্যাপটপ কিনতে বেরিয়েছিলেন। ধ্রুব ঢাকা কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও তার ভাতিজা দিবস একটি ইংরেজি মাধ্যম স্কুলের এ লেভেলের শিক্ষার্থী।

 

 

 

তিনি বলেন, ২২ জানুয়ারি রাত সাড়ে ৩টায় অপরিচিত একজন তানজিমের মাকে ফোন করে জানান তানজিম ও তার মামা ধ্রুবকে অপহরণ করা হয়েছে। অপহরণকারী চক্রের সদস্যরা নৌকা কোড ব্যবহার করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং শুক্রবার বিকেল ৫টার মধ্যে মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আবদুল বাতেন জানান, আটকরা পেশাগত অপহরণকারী চক্রের সদস্য। আগেও তারা অপহরণের মামলায় কারাগারে গিয়েছিলেন।
তিনি বলেন, অপহৃত তানজিমের বাবা ছিলেন অপহরণকারী চক্রের পক্ষের আইনজীবী। সে সুবাদে অপহরণকারীদের ভিকটিমের পরিবার সম্পর্কে বিস্তর ধারণা ছিল তাদের। এই সুযোগটি কাজে লাগিয়ে তারা তানজিম ও তার মামা ধ্রুবকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa