ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৮ এপ্রিল ২০২৪   ১৭৬ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর  সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফরে থাকা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিলের একটি জার্সি উপহার দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার দলের প্রতীক নৌকা উপহার দেন ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে।

সাক্ষাতে দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রবিবার (৭ এপ্রিল) সকালে দুই দিনের বাংলাদেশ সফরে ঢাকায় আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে তার এই সফর।

ঢাকা সফরকালে কারিগরি ও ক্রীড়া সহযোগিতা সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছেন। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, ব্রাজিল-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোয় জোরদার হয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট লুলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa