শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটির তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯০ রান করেছে। ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি করে অপরাজিত আছেন জাকির হাসান (৯৮ বলে ৫৩)।

৬ ব্যাটার তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তাতে ৫৩১ রানে থামে শ্রীলংকা। জবাব দিতে নেমে শেষ বিকেলে দাপুটে ব্যাটিংয়ে ১ উইকেটে ৫৫ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনো পিছিয়ে ৪৭৬ রানে। সিরিজের প্রথম টেস্টে সিলেটে বাংলাদেশ বড় ব্যবধানে হেরে যায়। সিরিজে ফিরতে এই টেস্টে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।