আফগানিস্তানে ভারি বৃষ্টি ও তুষারপাতে ৬০ জনের মৃত্যু হয়েছে। গত তিন সপ্তাহ ধরে দেশটিতে বৃষ্টি ও তুষারপাত চলছে। গতকাল বুধবার দেশটি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই তথ্য জানায়। আফগানিস্তানে এবার শীতকাল ছিল শুষ্ক। শীতের শেষ দিকে আবহাওয়া বৈরী হতে শুরু করেছ। কোথাও কোথাও বন্যার প্রকোপে পড়ে শত শত মানুষ।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সাইক এক বিবৃতিতে বলেন, ’২০ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি ও তুষারপাতের কারণে ৬০ জন মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ২৩ জন।‘

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ধ্বংস হয়ে গেছে ১৬৪৫টি বাড়ি। ১ লাখ ৭৮ হাজার গবাদিপশুও মারা গেছে। মঙ্গলবার বাড়ির ছাদ ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মার্কিন সমর্থিত সরকারকে হটিয়ে তালেবান সদস্যরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে গেছে দেশটিতে। এরপর থেকেই অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে তারা। এর মধ্যে গত অক্টোবরে দেশটির হেরাত প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে। সেই ধাক্কাই এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা।