ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ছাত্রছাত্রীদের স্মার্টফোন ব্যবহার না করার শপথ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ৩৪৭ বার পঠিত
ছাত্রছাত্রীদের স্মার্টফোন ব্যবহার না করার শপথ

দিনাজপুরের নবাবগঞ্জে শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রীদেরকে স্কুল জীবনে স্মার্টফোন ব্যবহার না করার শপথ করিয়েছেন ইউএনও মোছা. নাজমুন নাহার।
বুধবার দুপুরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠানে তিনি এ শপথ করান।

 

 

 

এছাড়া বাবা-মা ও শিক্ষকদের কথা মেনে চলা, গুরুজনদের সম্মান করা, পড়ার টেবিলকে সবোর্চ্চ গুরুত্ব দেয়ার বিষয়েও ছাত্রছাত্রীদের শপথ করান।

প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন, ওসি অশোক কুমার চৌহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমসহ আরো অনেকে।

প্রধান অতিথি বলেন, স্মার্টফোন মোবাইল স্কুলগামী ছাত্রছাত্রীর নিকট মাদকের চেয়েও ভয়ঙ্কর। তাই বিশ্ববিদ্যালয় না পড়া পর্যন্ত কোনো শিক্ষার্থীর সঙ্গে স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বিষয়ে অভিভাবকদের সজাগ থাকতে হবে ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa