ঘরের মাঠে নবম সেঞ্চুরি পেতে রোহিতের দরকার ১ রান। বল হাতে ইনিংসের ৫৩তম ওভারের তৃতীয় বল করতে আসলেন ইংল্যান্ড স্পিনার রিহান আহমেদ। পয়েন্ট অঞ্চলে ঠেলে নন-স্ট্রাইকে প্রান্তের দিকে ছুটলেন রোহিত। তবে সেই ক্রিজে গিয়ে ব্যস্ত রোহিত মোড় নিয়ে দ্বিতীয় রানের জন্য ছুটতে ছুটতে করলেন শতক প্রাপ্তির উদযাপন।

সবমিলিয়ে টেস্ট ক্রিকেটের ১১তম সেঞ্চুরি হাঁকালেন রোহিত। এই মাইলফলকে পৌঁছাতে তিনি খেলেছেন ১৫৭ বল। চতুর্থ উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে তার দুর্দান্ত জুুটিতে দুরন্ত গতিতে ঘুরছে ভারতের রানচাকা। অপরাজিত এই জুটি থেকে আসছে ২৭৮ বলে ১৬২ রান।

এই প্রতিবেদন লেখার সময় রোহিত ১০৬ রানে আর জাদেজার ব্যাট করছেন ৬৯ রানে। দিনের তৃতীয় সেশনে ভালো বর্তমানে ভালো অবস্থানে আছে স্বাগতিকরা। ভারতের সংগ্রহ ৫৫ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ১৯৫ রান।

রাজকোটে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো ছিল না। ৩৩ রানের মাথায় ৩ উইকেট হারায় স্বাগতিকরা। একে ফেরত যান যসশ্বী জসওয়াল (১০ বলে ১০), শুবমান গিল (৯ বলে ০) ও রাজত পতিদার (১৫ বলে ৫)। এর পরই জুটি গড়েন রোহিত-জাদেজা। তাদের ব্যাটে চড়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে ভারত।