ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪   ১৮৯ বার পঠিত
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে (ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা এখন (সম্মেলনের ফাঁকে জামানিতে অনুষ্ঠেয়) দ্বিপাক্ষিক বৈঠকের লক্ষ্যে কাজ করছি।আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠেয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুয় এবং বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রাস্টারের সঙ্গে পৃথক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন-পরবর্তী প্রথম বিদেশ সফর। এই মিউনিখ নিরাপত্তা সম্মেলনকে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে সবচেয়ে হাই-প্রোফাইল বার্ষিক সংলাপ হিসেবে অভিহিত করা হয়েছে।

জার্মান নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও সম্মেলনের ফাঁকে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছিলেন।

উল্লেখ্য, মিউনিখের হোটেল বেইরিশার হফ-এ মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি), ২০২৪ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa