ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

১৩ বছর ধরে চলচ্চিত্র জগত থেকে দূরে:শিল্পা শেঠীর

বিনোদন ডেস্ক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ৩০০ বার পঠিত
১৩ বছর ধরে চলচ্চিত্র জগত থেকে দূরে:শিল্পা শেঠীর

প্রায় ১৩ বছর ধরে চলচ্চিত্র জগত থেকে দূরে শিল্পা শেঠী। তবে শিগগিরই তিনি তার দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন আর সেটা হতে যাচ্ছে বেশ কৌতূহলোদ্দীপক।
সম্প্রতি কপিল শর্মা শোতে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করার কথা জানিয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠী। ১৯৯৪ সালের ম্যায় খিলাড়ি তু আনারি ছবির জনপ্রিয় ‘চুরা কে দিল মেরা’ গানটি রিমেক হচ্ছে। পরিচালক প্রিয়দর্শনের হাঙ্গামা টু ছবির জন্য ‘চুরা কে দিল মেরা’ গানের রিমেক করছেন শিল্পা শেঠী। তবে এবার আর গানটিতে শিল্পার সাথে অক্ষয়কে দেয়া যাবে না, বরং তার সাথে থাকবেন পরেশ রাওয়াল ও মিজান জাফরি। নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় গানটি গেয়েছিলেন কুমার শানু ও অলকা ইয়াগনিক।

 

 

 

 

 

 

 

 

 

গত বছর ২৩ সেপ্টেম্বর ম্যায় খিলাড়ি তু আনারি ছবিটির ২৫ বছর পূর্ণ হয়েছে। কপিল শর্মার এক প্রশ্নে শিল্পা হেসে জানিয়েছেন ‘চুরা কে দিল মেরা’ গানটির রিমেকে তার সাথে কাজ করতে যাওয়া মিজান জাফরির বয়সই এখনো ২৫ হয়নি, মানে ম্যায় খিলাড়ি তু আনারি ছবিটি যখন মুক্তি পেয়েছিল, তখন মিজানের জন্মই হয়নি।

 

 

 

কিছুদিন আগে কুমার শানুকে প্রশ্ন করা হয়েছিল নব্বইয়ের দশকে তার গাওয়া কোন কোন গানের রিমেক দেখতে চান। জবাবে তিনি জানিয়েছিলেন ‘কুছ না কাহো’ ও ‘চুরা কে দিল মেরা’। শিল্পা শেঠীর এমন ঘোষণার মধ্য দিয়ে কুমার শানুর ইচ্ছা অনেকটাই বাস্তবায়িত হতে যাচ্ছে

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa