ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১০ জানুয়ারি ২০২৪   ২০৫ বার পঠিত
শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা

শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। বুধবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানোর আগে এমপি হিসেবে প্রথমে শপথ নেন ড. শিরীন শারমিন চৌধুরী।

বিএনপিসহ তাদের বলয়ে থাকা বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২ আসনে জয়ী হয়।

দশম এবং একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জয়ী হয় ১১ আসনে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়লাভ করেন। আওয়ামী লীগের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি করে আসনে জয়ী হয়েছে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর পর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa