ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪   ১৬৬ বার পঠিত
সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ উপলক্ষে সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

অনুষ্ঠানের শুরুতেই শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতারা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকা, নেপাল, পাকিস্তান ও ব্রাজিলের রাষ্ট্রদূত এবং মরক্কোর রাষ্ট্রদূত ও ডিন অব দ্য ডিপ্লোমেটিক কোর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গণভবনে এই সাক্ষাৎ হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa