সুনামগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর ১১টিম। জেলার ৫ টি আসনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে বাহিনীটি। রবিবার (৭ জানুয়ারি) সকাল থেকে জেলার ৭০০টি ভোটকেন্দ্রে মহড়া দেয় তারা।
সুনামগঞ্জ র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মেজর এ কে এম ফয়সাল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সুনামগঞ্জের ৫টি আসনে র্যাব-৯ এর ১১টি দল মহড়া দিচ্ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আমাদের টিম মাঠে থাকবে।
