বাংলাদেশের পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ -২০২৩ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা খুলনা মেট্রোপলিট্রন পুলিশ লাইন্স (কে এম পি) মাঠে শুরু হয়েছে।টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলি যথাক্রমে খুলনা, বগুড়া, চট্টগ্রাম ও ময়মনসিংহ এই চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।

এ টুর্নামেন্টে সিলেট রেঞ্জ ফুটবল টিম আজ বুধবার ৫জুলাই বিকাল সাড়ে ৪টায় বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ (বিএমপি) টিমের মোকাবেলায় মাঠে নেমে নান্দনিক খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছে।

খেলায় সিলেট রেঞ্জ টিম ৬-০ গোলে বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ দলকে পরাজিত করে গ্রুপ পর্বের খেলার শুভসূচনা করেছে। সিলেট রেঞ্জ টিমের অধিনায়ক এএসআই আমিরুল ইসলাম তিনটি গোল করে হেটট্রিক করার গৌরব অর্জন করেন।বার্তা প্রেরক – ফখর উদ্দিন, কোম্পানীগঞ্জ, সিলেট ।