মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা চূড়ান্তভাবে স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
এর আগে গত ৯ জানুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ পরীমনির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ৬ মাস স্থগিত থাকবে বলে আদেশ দেন। একই সঙ্গে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় হয়। ৬ মাসের মধ্যে রুল নিষ্পত্তি না হলে বিচারিক আদালতে পুনরায় পরীমনির বিরুদ্ধে মাদক মামলা শুরু হবে বলেও জানানো হয়।
গত বছরের ৮ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন।
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। দাবি করা হয়, ওই সময় বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। ৪ অক্টোবর আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনির করা আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনীপ্রধান বলেছেন, রোববার রাতে ইরানের তৈরি ৩৫টি সাহেদ ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর আলজাজিরার।
এ ছাড়া রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার হামলায় বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসামরিক লোক হতাহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনের জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছের একটি শহর থেকে লোকজনকে সরে যেতে বলেছে রাশিয়া।, যা ওই অঞ্চলে ‘চরম আতঙ্ক’র কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কিয়েভের কর্মকর্তারা।
রাশিয়া জাপোরিজিয়া অঞ্চলের ১৮টি বসতি থেকে লোকজনকে সরে যেতে বলেছে। যার মধ্যে পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রটির কাছের শহর এনারহোদারও রয়েছে। জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ ক্ষেত্র এবং তার আশপাশের অঞ্চল বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে, যা পুনরুদ্ধারে ইউক্রেনের সেনাবাহিনী পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
আইএইএর পরিচালক রাফায়েল গ্রোসি বলেন, জাপোরিজিয়া প্ল্যান্টের পরিস্থিতি ক্রমাগত অনিশ্চিত হয়ে উঠছে এবং সম্ভবত বিপজ্জনকও হচ্ছে। গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। যুদ্ধের শুরুতেই রুশ বাহিনী জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রের নিয়ন্ত্রণ নেয়। যেটি ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ ক্ষেত্র।
