ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত

জয়াকে এবার পাচ্ছেন কৌশিক সেন

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০   ৩৩৭ বার পঠিত
জয়াকে এবার পাচ্ছেন কৌশিক সেন

জয়া ও কৌশিক সেনগত অক্টোবরে খবর বের হয়- ‘বিসর্জন’ আর ‘বিজয়া’ সিক্যুয়েলের পর আবারও পরিচালক কৌশিক গাঙ্গুলির ছবিতে জুটি বাঁধছেন জয়া আহসান। ছবিটির নাম ‘অর্ধাঙ্গিনী’। এতে দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢাকার জয়া আহসান ও কলকাতার চূর্ণী গাঙ্গুলি। কিন্তু এমন দুই অভিনেত্রী যেখানে, সেখানে নায়ক হিসেবে কাকে দেখা যেতে পারে তা তখনও চূড়ান্ত হয়নি। অবশেষে প্রকাশ্যে এলেন নায়ক। নতুন এ ছবিতে তাদের বিপরীতে দেখা যাবে কৌশিক সেনকে। বিষয়টি একাধিক ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে শুটিং ইউনিট।

কৌশিক গাঙ্গুলির সঙ্গে কৌশিক সেনের প্রথম কাজ ছিল ‘শূন্য এ বুকে’। এরপর ‘দৃষ্টিকোণে’-এও হাজির হয়েছেন তিনি। তবে সেটা অতিথি চরিত্র। এবারই তিনি কৌশিক গাঙ্গুলির ছবিতে নায়ক হিসেবে আসছেন।
এদিকে নির্মাতা জানান, এই চরিত্র লেখার সময়ে তার ভাবনায় ছিলেন কৌশিক সেন। পরে চিত্রনাট্যর কাজ শেষ হলে তাকে ফোন করেন পরিচালক। সেসময় তিনি ছিলেন সিয়াটেলে। সেখান থেকেই ঠিক হয় শুটিংয়ের দিনক্ষণ।
ছবিতে আরও অভিনয় করছেন অভিনেতা অম্বারিশ ভট্টাচার্য ও সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে পুরব। ছবির গল্পে জয়া আহসান ও চূর্ণীকে শক্তিশালী ব্যক্তিত্বের মহিলা হিসেবে দেখা যাবে।

এদিকে জয়া সর্বশেষ কাজ করেছেন অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রে। ছবিতে তার সহঅভিনেতা প্রসেনজিৎ। চলতি বছরের শুরুতে ‘বিনিসুতোয়’ এই অভিনেত্রী কাজ করেছেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে।
সর্বশেষ গেল সেপ্টেম্বরে জয়া আহসান শুটিং করেছেন কলকাতার ‘ভূতপরী’তে। সুরিন্দর ফিল্মস ও কোয়েল মল্লিক নিবেদিত এই ছবিটির নাম ভূমিকায় থাকছেন জয়া আহসান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa