সৌদি আরবের ফুটবল ইতিহাসে ঐতিহাসিক জয় পেয়েছে তারা। বিশ্বকাপের মঞ্চে তারা হারিয়ে দিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ৩৬ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আর্জেন্টিনা। এতে তাদের দ্বিতীয় রাউন্ডের পথটা হয়ে গেল কঠিন।

কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে আজ আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেসদের ওপর ছড়ি ঘুরিয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে সালেহ-দাওয়াসারিরা।

এই জয়ে সৌদি আরবের ফুটবলে ইতিহাস রচিত হয়েছে বলে মনে করেন দলটির কোচ হার্ভ রেনার্দ,’ফুটবলে মাঝে মাঝে এমন পাগলাটে কিছু ঘটে যায়। সৌদির ফুটবলে আজ আমরা ইতিহাস গড়েছি। আপনি যখন বিশ্বকাপে খেলতে আসবেন তখন নিজেদের ওপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে।