ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

বছর শেষে টয়া

বিনোদন প্রতিবেদক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯   ৩৩৫ বার পঠিত
বছর শেষে টয়া

মিউজিক ভিডিও নিয়ে বছর শেষে হাজির হলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। কণ্ঠশিল্পী হাসান মুনের গাওয়া ‘হারিয়ে যেওনা তুমি’ শিরোনামে গানে মডেল হয়েছেন তিনি।
‘চোখ যখনি পড়ে তোর চোখে/ হারিয়ে যাই নিমেষে/ পালিয়ে যাস কেন দূরে জানি না/ তোর ছলাকলা ভালো লাগে/ দুষ্টো হাসির ফাঁকে/ হারিয়ে যেতে চাইছে যে এই মন’ এমন কথার এ গানের রচয়িতা ও সুরকার মৌসুম আহমেদ। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। রোমান্টিক ঘরানার এ গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। এতে টয়ার বিপরীতে অভিনয় করেছেন হাসান মুন। এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ভিডিওটি। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন টয়া। শোবিজে পা রাখার পর একটি মুঠোফোনের বিজ্ঞাপনে কাজ করে সবার নজর কাড়েন। বেশ কিছু জনপ্রিয় নাটক, টেলিফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ ‘লোকাল বাস’ শিরোনামে একটি গানে মডেল হয়ে পুনরায় আলোচনায় আসেন টয়া।

Facebook Comments Box