ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিলেট সিটিতে উন্নয়নবরাদ্দ, মহানগর আ.লীগের আনন্দ র‌্যালি মঙ্গলবার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯   ২৮৭ বার পঠিত
সিলেট সিটিতে উন্নয়নবরাদ্দ, মহানগর আ.লীগের আনন্দ র‌্যালি মঙ্গলবার

সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নকাজের জন্য ১২শ’ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর আওয়ামী লীগের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এতে সভাপতিত্ব করেন এ শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

সভার সিদ্ধান্ত অনুসারে, আগামী মঙ্গলবার, ৩১ ডিসেম্বর সকাল ১১টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে এ আনন্দ র‌্যালি বের হবে। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এই বিশেষ সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৭টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সভায় সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্র থেকে দলের সব শাখাকে শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে সরকারের সাফল্য তুলে ধরতেও নির্দেশ এসেছে। এরই প্রেক্ষিতে আজ সভায় বসে মহানগর আওয়ামী লীগ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa