রণবীর সিং এর নগ্ন ফটোশুট নিয়ে উপমহাদেশ তোলপাড়। দেশগুলোর বিনোদন জগতের আলোচনার বিষয় বলতে একটাই তা হলো রণবীরের নগ্ন ফটোশুট। অনেকেই তা দেখে বাহবা দিয়েছেন অনেকেই আবার ছিঃ ছিঃ করেছেন।

এই ফটোশুট নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। নগ্ন ফটোশুট করে নারীদের আবেগে ধাক্কা মেরেছেন নায়ক এমন অভিযোগে তাঁর নামে দায়ের হয়েছে মামলা। আইনি জটিলতায় রণবীর জড়ানোর পর তাঁকে নিয়ে এবার মুখ খুললেন বিখ্যাত চিত্র পরিচালক রামগোপাল ভার্মা। প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। যদি নারীরা আবেদনময়ী হয়ে উঠতে পারেন তাহলে পুরুষেরা নন কেন? বলা যায় একপ্রকার রণবীরের পাশে দাঁড়ালেন পরিচালক রামগোপাল ভার্মা। নারীরা যদি শরীর নিয়ে গর্ব বোধ করতে পারেন তাহলে পুরুষেরা নন কেন? তাই রণবীর যা করেছেন তাকে রীতিমতো লিঙ্গসমতা বলে উল্লেখ করেছেন রামু।

স্ত্রী দীপিকা এই ছবি দেখে জানিয়েছিলেন তাঁর প্রতিক্রিয়া। জানিয়েছিলেন যে অভিনেতা স্বামী রণবীরের এই ফটোশুট দেখে যারপরনাই মুগ্ধ। তিনি রণবীরের পাশে ছিলেন আছেন ও থাকবেন। অন্যদিকে নিজের ছবির প্রচারে এসে আলিয়া ভাটও জানিয়ে দিয়েছেন পাপারাজ্জিদের সামনে যে রণবীরের এই ফটোশুট নিয়ে তাঁর কোনও মন্তব্য করার নেই। কারণ নিজের প্রিয় অভিনেতা তথা সহভিনেতাকে নিয়ে একটিও খারাপ মন্তব্য শুনতে ও বলতে চান না তিনি।