ঢাকা
০৬ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

গলায় কারেন্ট জাল পেচিয়ে শ্বাস রোধে হত্যা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২   ৩০৫ বার পঠিত
গলায় কারেন্ট জাল পেচিয়ে শ্বাস রোধে হত্যা

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজ অটোচালক সামাদ মিয়ার (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সামাদ উপজেলার বালিখাঁ ইউনিয়নের দাদরা গ্রামের শাহজাহানের সন্তান। মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, কিশোর অটোরিকশা চালককে গলায় কারেন্ট জাল পেচিয়ে শ্বাস রোধে হত্যা করা হয়। তবে, এর সাথে কারা জড়িত তা জানতে চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার অটো নিয়ে বের হয় সামাদ। রাতে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন এবং এলাকাবাসী সামাদকে খুঁজতে শুরু করে। কোথাও খোঁজ না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরী করা হয়। পরে মঙ্গলবার সামাদকে খোঁজাখুঁজির এক পর্যায়ে সামাদের অটোরিকশটি ওই বিদ্যালয়ের পাশে এবং বিদ্যালয়টির সেপটিক ট্যাঙ্কের একটি অংশ ভাঙ্গা দেখতে পান তারা। এসময় সেপটিক ট্যাঙ্কের ঢাকনা সরালে সামাদের মৃতদেহের সন্ধান মেলে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us