গ্লাস ড্রেস পরে আহত উরফি! গ্লাস ভেঙে শরীরের কয়েকটি অংশ কেটেও যায় তার। কাচের টুকরা দিয়ে বানানো এই পোশাকটির ওজন ২০ কেজি! তবে সেই ভার নিয়েও সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিলেন হিন্দি টেলি ইন্ডাস্ট্রির এই নতুন সেনসেশন৷
বরাবরই পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন বলি সেলিব্রিটি উরফি জাভেদ। এ নিয়ে কখনো তিনি প্রশংসিত হন, কখনো হন সমালোচিত। নিজের পোশাকের জন্য প্রায়ই ট্রোলের শিকার হন তিনি। অনেক সময়, তিনি ট্রোলারকারীদের মোক্ষম জবাব দেন।
নিজের অদ্ভূতুরে জামা-কাপড়ের জন্য প্রায়ই আলোচনা-সমালোচনায় থাকেন উরফি। কখনো পরছেন প্লাস্টিকের পোশাক তো কখনো কাচের পোশাক! আর এসব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফেলছেন তার ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে তার ইনস্টাগ্রামের ফলোয়ার৷ তিন মিলিয়ান ফলোয়ার হওয়ায় পার্টি করলেন উরফি আর তাতেই তিনি পরে এলেন কাচের পোশাক৷
কিন্তু রেকর্ড গড়তে গিয়ে আহত হলেন উরফি। গ্লাস ভেঙে শরীরের কয়েকটি অংশ কেটেও যায় তার। কাঁধের কাছের কাটা ছেড়া সবাইকে দেখিয়ে বেরালেন তিনি৷ মুখে ভারী মেকআপ নিয়ে ফটোগ্রাফারদের গিয়ে দেখালেন সেই কাটা দাগ! যখন জিজ্ঞাসা করা হয়, কেন এমন করলেন তিনি, উৎসাহের সঙ্গে উরফি জবাব দিলেন, খতরো কি খিলাড়ি! অর্থাৎ তিনি ঝুঁকি নিতে ভালোবাসেন৷
কাচের টুকরা দিয়ে বানানো এই পোশাকটির ওজন ২০ কেজি! তবে সেই ভার নিয়েও সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিলেন হিন্দি টেলি ইন্ডাস্ট্রির এই নতুন সেনসেশন৷ একটি সাদা পোশাকের ওপর কাচের পোশাকটি পরেছিলেন উরফি৷
বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাকে দেখতে পাওয়া যায়নি৷ কয়েকটি টিভি সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে৷ তারপর তিনি বিগ বসের ঘরে আসেন৷ বিগ বসের ঘরেও বেশি দিন টিকতে পারেননি উরফি৷ তারপর থেকে তাকে আর কোনো শোতেও দেখতে পাওয়া যায়নি৷
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
