ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বঙ্গবন্ধু শুধু ম্যুরালে নয়, প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকবে- ডা.দীপু মনি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২   ৩৮২ বার পঠিত
বঙ্গবন্ধু শুধু ম্যুরালে নয়, প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকবে- ডা.দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু ম্যুরালে নয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকবে। আমরা এভাবেই শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে নেত্রকোনা, মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘জাগ্রত মুজিব’ উন্মোচন করতে গিয়ে তিনি বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

ডা. দীপু মনি আরও বলেন, হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী বা মানোন্নয়ন করতে যদি শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা চালু করতে হয়, তাহলে আমরা তা ব্যবস্থা গ্রহণ করবো।

উক্ত আলোচনা সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্যদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

এর আগে দুপুর দিকে শিক্ষামন্ত্রী নেত্রকোণা জেলা শহরের রাজুরবাজার এলাকায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ভূমি অধিগ্রহণসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa