ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তাড়াইলে ২২ বছর ধরে প্রধান শিক্ষকের বেতন ভাতা বন্ধ রেখেছেন সভাপতি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০৬ মার্চ ২০২২   ২৬৬ বার পঠিত
তাড়াইলে ২২ বছর ধরে প্রধান শিক্ষকের বেতন ভাতা বন্ধ রেখেছেন সভাপতি

কিশোরগঞ্জের তাড়াইলে ২২ বছর ধরে মো. আকবর আলী ভূঁইয়া নামে এক প্রধান শিক্ষকের বেতন ভাতাদি বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রোববার (০৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার তালজাঙ্গা বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ভুক্তভোগী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মানববন্ধনে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির চারজন সদস্যসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ খন্দকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুগদুল আলী, সদস্য আকবর হোসেন, সদস্য সাবান মিয়া, সদস্য সঞ্জু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, নারী নেত্রী রূপন রাণী সরকার প্রমুখ।

বক্তারা বলেন, অন্যায়ভাবে ম্যানেজিং কমিটির সভাপতি শাহ অলিউল্লাহ জোবায়ের প্রধান শিক্ষক আকবর আলী ভুঁইয়ার বেতন ভাতাদি বন্ধ রেখেছেন। আদালত তিনবার নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। এতে ওই শিক্ষক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa