ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২   ২৬৭ বার পঠিত
৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ায় ৬ কোটি ১৮ লাখ টাকা মূল্যের ২ লাখ ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই সহযোগীর সাথে লালু বাহিনী প্রধান লালুকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন টেকনাফের হোয়াইকংয়ের আবদুল গফুরের ছেলে ওসমান গনি লালু (২৫) ও নলবুনিয়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. আলি হোসেন ওরফে আলী (২৮) এবং রহমতের বিল এলাকার মৃত মোহাম্মদ নূরের ছেলে মুফিজ উদ্দিন (১৭)।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নুরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী এলাকায় একটি বসতঘরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর বসতঘরে একটি প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো বসতঘরে একটি প্লাস্টিকের বস্তা হতে সর্বমোট ২ লাখ ৫ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ১৮ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa