ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আগামী ২২ ফেব্রুয়ারি খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২   ৩৮৫ বার পঠিত
আগামী ২২ ফেব্রুয়ারি খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

দেশে করোনার প্রাদুর্ভাব কমে আসার পরিপ্রেক্ষিতে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে মত জানিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে রাত ১০টায় কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়।

বৈঠক শেষে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মো. সহিদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ২২শে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আমরা মতামত দিয়েছি। দেশে করোনার সংক্রমণ কমছে। এখন কবে থেকে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খুলবে তা জানাবেন শিক্ষামন্ত্রী।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa