ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, সেনাসদস্যসহ আহত ২৩

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   ৩১৪ বার পঠিত
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, সেনাসদস্যসহ আহত ২৩

ময়মনসিংহের ভালুকা, মুক্তাগাছা, ত্রিশাল ও গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নানি ও নাতনিসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আট সেনাসদস্যসহ কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।

বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ীতে বাসের ধাক্কায় পথচারি নানি ও নাতনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে আট সেনাসদস্য আহত হন। এ দিকে আজ সকালে মুক্তাগাছার চেচুয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নারী নিহত এবং দুপুরে ত্রিশালের কাজির সিমলায় দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের সঙ্গে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে এক শিশু মারা যায়। এ ছাড়া গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa